প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2026, 10:14 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি, চুরি মামলার দুই আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালে দুইজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি উত্তর তেতাভূমি গ্রামের মৃত হারিজ মিয়ার স্ত্রী জরিনাকে গ্রেপ্তার করেন। একই রাতে এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একই গ্রামের মৃত হারিস মিয়ার ছেলে খোকন মিয়াকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শশীদল মধ্যপাড়া এলাকার চুরি মামলার পলাতক দুই আসামি সাদ্দাম হোসেন (৩৫) ও সাইদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেন।
এ ছাড়া এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বাছির (৪২) ও সিদ্দিক (৩৮) নামে আরও দুজনকে আটক করেন। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত উভয়কে পাঁচ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তার ছয়জনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...