প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Nov 2026, 8:36 AM
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
আয়েশা আক্তার
নাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কুমিল্লা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রবিউল ইসলাম রবিন নামে এক ব্যক্তি। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ভুক্তভোগী রবিউল ইসলাম সদর উপজেলার পাঁচথুবী এলাকার বাসিন্দা। তাঁর বোন মোসা. সুমাইয়া আক্তার স্বপ্নার নতুন ভোটার নিবন্ধনের কাজে দীর্ঘদিন ধরে নির্বাচন অফিসে যাতায়াত করছিলেন তিনি। রবিউলের অভিযোগ, প্রতিবার অফিসে গেলে নতুন নতুন কাগজপত্রের ত্রুটি দেখিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছিল। সব ভুল একসঙ্গে জানিয়ে দিলে একবারেই সংশোধন করে আনার অনুরোধ করেও প্রতিকার পাননি।
বুধবার আবারও কাগজপত্রে অসংগতি দেখানো হলে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন রবিউল। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে অফিসের কয়েকজন তাঁকে ধরে একটি কক্ষে নিয়ে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঘটনার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামও কক্ষে উপস্থিত ছিলেন। অফিসের সিসিটিভি ক্যামেরায় ঘটনার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অন্তত চার-পাঁচজনকে রবিউলকে মারধর করতে দেখা যায়। এমনকি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অন্যদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরাও সরকারি অফিসে সেবা নিতে আসা একজন নাগরিকের সঙ্গে এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর মহানগর কমিটির সদস্যসচিব নাসির উদ্দীন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেন। পরে সংশ্লিষ্ট দুই পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতা করিয়ে দেন বলে জানান।
অন্যদিকে, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তাঁর দাবি, রবিউলের বোনের ভোটার নিবন্ধনের কাগজপত্র যাচাই করে ওয়ারিশ সনদ ও জন্মনিবন্ধনসহ অন্তত তিনটি জায়গায় অসংগতি পাওয়া যায়। সেগুলো সংশোধন করতে বলা হলেও রবিউল তা না করে উচ্চস্বরে কথা বলেন। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তাঁর ভাষ্য, সেবা গ্রহীতাকে মারধরের ঘটনা যেমন ঠিক হয়নি, তেমনি অভিযোগকারীর আচরণও সঠিক ছিল না।
তবে প্রশ্ন উঠেছে—কাগজপত্রে ভুল থাকলে তা সংশোধনের নির্দেশনা দেওয়ার দায়িত্ব কি নাগরিককে মারধর করা? সরকারি দপ্তরে সেবা নিতে এসে একজন নাগরিক যদি অপমান, হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হন, তাহলে সাধারণ মানুষ প্রতিকার চাইবে কোথায়?
নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাঁদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। ভিডিওতে দেখা ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...