প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Nov 2026, 8:46 AM
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়’ নিরূপণে তদন্ত কমিশন
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার।বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করেছে।কমিটির প্রধান করা হয়েছে, হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। তদন্ত কমিশনের দুই সদস্য হলেন- বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কমিশন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ২০২৪ সালের ৮ অগাস্ট থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যনর্ত সময়কালে হামের টিকা বিষয়ক ‘দায়-দায়িত্ব’ নির্ধারণের কাজ করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ হিসাবে বুধবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ২৬৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৪ জন। সবশেষ ২৪ ঘণ্টায় আরও এ রোগের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
মার্চের মাঝামাঝি থেকে দেশে হামে ও হামের লক্ষণ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। হামের প্রকোপ ছড়িয়েছে দেশজুড়ে। হঠাৎ করে এ রোগ ছড়িয়ে পড়ার মধ্যে এপ্রিল-মে মাসে টিকার সংকটের বিষয়টি সামনে এলে সমালোচনা তীব্র হয়।
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ না করার অভিযোগ ওঠার মধ্যে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও হয়।
২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় টিকা আনত সরকার। এতে অর্থায়ানের মূল উৎস ছিল দাতাদের সহায়তা। কিন্তু ২০২৫ সালে এসে এটাকে রাজস্ব বাজেটের খরচের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার পথে এগোয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তবর্তী সরকার।
এছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার বিরূপ পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও টিকা কার্যক্রম ব্যাহত হয়।
চলতি বছরের জানুয়ারিতে যখন অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই মূলত দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। মার্চ মাসে গিয়ে হামের রোগী বাড়ার ফলে টিকা কার্যক্রম ঠিকমত না চলার বিষয়টি সামনে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...