প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 9:57 AM
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে দীর্ঘ ১০ বছর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন মোহাম্মদ ইসহাক মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেই বুড়িচং প্রেসক্লাবে উপস্থিত হয়ে মাদক ব্যবসা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নতুনভাবে জীবন শুরু করতে সবার সহযোগিতা কামনা করেন।
ইসহাক মিয়া বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বুড়িচং প্রেসক্লাবে উপস্থিত হয়ে ইসহাক মিয়া বলেন, অতীতে তিনি প্রায় ১০ বছর গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকের কালো থাবায় তাঁর জীবন লন্ডভন্ড হয়ে গেছে। তিনি বর্তমানে মাদকসংক্রান্ত ১৩টি মামলার আসামি। এর মধ্যে ৪টি মামলা থেকে খালাস পেয়েছেন এবং বাকি ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি আমার অতীত কর্মকাণ্ডের জন্য গ্রামবাসী ও দেশবাসীর কাছে ক্ষমা চাই। জীবনে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত হব না। আমার ছেলে-মেয়ে বড় হয়েছে। আমি তাদের নিয়ে সমাজে একজন স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। এলাকাবাসীর সহযোগিতা পেলে ভালো হয়ে নতুন জীবন শুরু করতে পারব। সবাই আমাকে ক্ষমা করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেবেন।’
এ বিষয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া বলেন, ইসহাক মিয়াকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। তিনি এখন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। আমরা চাই, তিনি তাঁর অঙ্গীকার রক্ষা করে ভালো পথে চলুক।
তিনি আরও বলেন, ইসহাক মিয়ার মতো যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাঁদেরও এ পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত। তবে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও ইসহাক মিয়ার ওপর পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি এবং সামাজিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...