প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 9:58 AM
তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা সোমবার দুপুরে উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ধসঢ়; রোজী আকতার। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের, তিতাস থানার অফিসার ইনচার্জ মো. মমিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার প্রমূখ। এদিকে, জেলা প্রশাসক মিজ্ধসঢ়; রোজী আকতার বেলা ১১টায় তিতাস থানা ও দুপুর ১টায় গৌরীপুর-হোমনা সড়ক থেকে কলাকান্দি-গাজীপুর সংযোগ সড়ক পরিদর্শন করেন। এছাড়ার দুপুর ২টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। ছবি একই ফাইলে আলাদা পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...