প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2025, 11:29 AM
আমি চাঁদাবাজির রাজনীতি করি না সদর দক্ষিণে মতবিনিময় সভায় হাজী ইয়াছিন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই বাজার এলাকার লোকজনের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন। সাংবাদিক সাইফুর রহমান সাগরের আমন্ত্রণে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমাই বাজারে আসেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
এসময় স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আমি আপনাদের সন্তান। সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের সন্তান। এই মাটিতে আমার বেড়ে ওঠা। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন কুমিল্লা-৬ সংসদীয় আসনের সাথে সদর দক্ষিণ উপজেলা একত্রিত করে গেজেট প্রকাশ করছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় একসময় জেলা বিএনপির আহবায়ক এবং বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছি। সদর দক্ষিণের এমন কোন গ্রাম নেই যেখানে আমি যাইনি। প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করেছি। দলের দায়িত্ব পালনের জন্য কুমিল্লা সদরে চলে গেলেও এই এলাকার মানুষের সাথে ভালোবাসা ছিলো।
আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...