প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2026, 10:44 AM
কুবি শিক্ষার্থীদের জন্য প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা
কুবি প্রতিনিধি
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। নতুন নির্দেশনা অনুযায়ী, ছেলেদের তিনটি আবাসিক হলের বাইরের প্রধান ফটক প্রতিদিন রাত ১১টার পর থেকে বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
প্রক্টরিয়াল বডির নির্দেশনায় বলা হয়েছে, রাত ১১টার পর জরুরি প্রয়োজনে কোনো শিক্ষার্থীকে হল থেকে বের হতে কিংবা হলে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত রেজিস্টারে নিজের নাম লিপিবদ্ধ করতে হবে এবং যাতায়াতের কারণ উল্লেখ করতে হবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলগুলোতে রাতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। নতুন নির্দেশনাটি শুধু ছেলেদের তিনটি আবাসিক হলের বাইরের প্রধান ফটকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ুবিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনাটি ছেলেদের আবাসিক হলের ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েদের হলের ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল রয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...