প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2026, 10:52 AM
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
ফয়সল আহমেদ খান
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রোমান আহমেদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সবুজ মিয়া ও ইমন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ুবিশ্বের দরবারে শেখ হাসিনা কান্নাকাটি করছেন। অথচ মাত্র দুই দিন আগে গোপালগঞ্জে থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড ও চরিত্র আন্তর্জাতিক মহলের দেখা উচিত। সরকার চাইলে এক ঘণ্টার মধ্যেই গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে পারে।”
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ইব্রাহিম সরকার বলেন, ুপালিয়ে গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষকে মাঠে থাকার আহ্বান জানিয়ে নিষিদ্ধ সংগঠনটি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সতর্ক রয়েছেন। বক্তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাকিব, মিছির আলী, মহিউদ্দিন ও শাওনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...