প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2026, 8:39 AM
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ১৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন করা হচ্ছে। পুরোনো ১২ ফুট সড়ক সংস্কারের পাশাপাশি দুই পাশে ৩ ফুট করে মোট ৬ ফুট প্রশস্ত করা হচ্ছে। ফলে সড়কটির প্রস্থ দাঁড়াবে ১৮ ফুটে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কার ও প্রশস্ত করার। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। অবশেষে সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী, সড়কের দুই পাশের ভাঙন রোধে খাল, পুকুর ও ডোবার সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশে নির্মাণ করা হচ্ছে মাটি ধরে রাখার দেয়াল (রিটেইনিং ওয়াল)। পাশাপাশি দুলালপুর পূর্বপাড়া অংশে একটি কালভার্ট এবং দীর্ঘভূমি এলাকায় একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে সড়কটির স্থায়িত্ব বাড়ার পাশাপাশি যোগাযোগব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
বেজুরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা সোহেল ভূঁইয়া বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের প্রচেষ্টায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত হলে এ পথে চলাচলকারী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। যানবাহন চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া বলেন, সড়কটি সংস্কারের জন্য তিনি ও তাঁর পরিষদের পক্ষ থেকে গত ১০ বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি। পরে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে অল্প সময়ের মধ্যে দুলালপুর-ব্রাহ্মণপাড়া সড়ক সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করবেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সড়ক যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় ১৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ শুরু হয়েছে। পুরোনো ১২ ফুট সড়ক সংস্কারের পাশাপাশি দুই পাশে ৩ ফুট করে প্রশস্ত করে মোট ১৮ ফুট করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ তৈরি হবে।
সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ শেষ হলে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, দুলালপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণেও গতি আসবে বলে মনে করছেন এলাকাবাসী। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়নকাজ বাস্তবায়িত হলে দুই উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...