প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2025, 8:10 PM
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে বুড়িচংয়ের সাংবাদিক তরিকুলের মৃত্যু
কাজী খোরশেদ আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। ঢাকায় তিনি দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে নির্বাচনের দায়িত্ব পালনকালে হঠাৎ তরিকুল শিবলী অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর পর মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ পাওয়ার পর সহকর্মী ও সাংবাদিক সমাজ শোক প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যমের বিভিন্ন পেশাজীবী সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়ে তাঁকে স্মরণ করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...