প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 May 2025, 11:16 PM
দাউদকান্দিতে পুকুর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই গ্রামের একটি পুকুর থেকে দুটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল গতকাল শুক্রবার বিকাল পাঁচটায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত পিস্তলটি থানা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, স্বল্পপেন্নাই গ্রামের মরহুম মতিউর রহমান মেম্বারের বাড়ির পুকুরটিতে মাছ ধরার জন্য আজ শুক্রবার পানি সেচ দেওয়া হয়। বিকালে মাছ ধরতে গিয়ে পলিথিনে প্যাচানো দুটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। ঘটনাটি এ বাড়ির ব্যবসায়ী আক্তার হোসেন ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ম্যাগজিনসহ পিন্তুলটি উদ্ধার করেন।
দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে পুকুরে বিদেশি পিস্তল পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...