...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Sep 2025, 8:19 PM

...
রাজকীয় অভ্যর্থনার পর ট্রাম্পের যুক্তরাজ্য সফরটি হয়ে উঠেছে রাজনৈতিক News Image

এফএনএস বিদেশ

রাজকীয় জাঁকজমকপূর্ণ আতিথেয়তার পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিস্তৃত আলোচনার জন্য আমন্ত্রণ জানালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর গতকাল বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় নেয়। লন্ডন থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানিয়েছে। সফরের দ্বিতীয় দিনে স্টারমার তার সরকারি বাসভবন চেকার্সে ট্রাম্পকে অভ্যর্থনা জানাবেন। উভয় নেতার মধ্যে এই বৈঠকে বাণিজ্য, ইউক্রেন ও গাজা যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকবে।  ট্রাম্পের কাছ থেকে ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে কিয়েভের জন্য আরও প্রতিশ্রুতি নিশ্চিত করার লক্ষ্যে স্টারমার মার্কিন নেতা ও ইউরোপীয় মিত্রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ট্রাম্পের প্রতি স্টারমারের উষ্ণ সুর বাণিজ্য যুদ্ধে কিছুটা নমনীয়তা অর্জন করতে সক্ষম হয়। মে মাসে হোয়াইট হাউসে দুই দেশ একটি ‘অর্থনৈতিক সমৃদ্ধি চুক্তি’ স্বাক্ষর করে। বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাজ্য আরও ছাড় পাবে বলে আশা করছে। এটি  অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর ২৫ শতাংশ শুল্ক শূন্যে নামিয়ে আনতে আগ্রহী। কিন্তু ট্রাম্পের মন্তব্য নতুন কোনো চুক্তি আসন্ন নয় বলে ইঙ্গিত দেয়। ব্রিটেনে যাওয়ার প্রাক্কালে ট্রাম্প বলেন, ‘তারা দেখতে চায় যে আরও ভালো চুক্তি পেতে পারে কি-না। তাই, আমরা তাদের সঙ্গে কথা বলব।’ তবে, মাইক্রোসফট ৩০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করার পর, মার্কিন বেসরকারি ইকুইটি জায়ান্ট ব্ল্যাকস্টোন আগামী দশকে যুক্তরাজ্যের প্রকল্পগুলোয় ৯০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করলে স্টারমার এতে উৎসাহ বোধ করেন। অন্যদিকে, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক গোষ্ঠী জিএসকে ঘোষণা করেছে যে তারা আগামী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। গত বুধবার মার্কিন নেতা এক আনন্দঘন সময় কাটান। যুক্তরাজ্যের পূর্ণ জাঁকজমক  উপভোগ করেন তিনি। রাজা তৃতীয় চার্লস ট্রাম্পকে উইন্ডসর ক্যাসেলে তোপধ্বনি ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান। তাকে ১ হাজার ৩০০ সেনা সদস্য ও ১২০টি ঘোড়া নিয়ে গড়া বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা একে স্মরণকালে ব্রিটেনে সবচেয়ে বড় রাষ্ট্রীয় সফর বলে অভিহিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমানের একটি যৌথ ফ্লাইপাস্ট দেখার কথা ছিল ট্রাম্পের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আমেরিকান বিমানগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ও রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন। রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মিডিয়া মোগল রুপার্ট মারডক, অ্যাপলের সিইও টিম কুক ও গল্ফার নিক ফাল্ডোসহ ১৬০ জন অতিথি এ সময় উপস্থিত ছিলেন। নৈশভোজের আগে, ট্রাম্প অতিথিদের বলেন, এই রাষ্ট্রীয় সফর ‘সত্যিই আমার জীবনের অন্যতম সর্বোচ্চ সম্মান।’ রাজা তার ভাষণে, বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংঘাতের সমাধান খুঁজে বের করার জন্য ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেন। তবে ট্রাম্পের সফর ঘিরে রাজকীয় আয়োজন থাকলেও রাস্তায় বিক্ষোভ হয়। উইনসর ও লন্ডনে শত শত মানুষ ট্রাম্পবিরোধী স্লোগান দেয়।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir