প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Sep 2025, 8:35 PM
ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লো আর্জেন্টিনা ও ব্রাজিল
বিশ^কাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে একই রকম ফল ছিল ব্রাজিল আর্জেন্টিনার। একটি জিতে একটি হেরে বিশে^র সবচেয়ে জনপ্রিয় দুই দলই ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে পেছনে ঠেলে দিয়ে এক নম্বরে উঠে এসেছে স্পেন। আর্জেন্টিনা নেমে গেছে ৩ নম্বরে। ব্রাজিল ৫ থেকে এক ধাপ নেমে এখন ৬ নম্বরে। সর্বশেষ দুই ম্যাচ জেতা ফ্রান্স এক ধাপ এগিয়ে অবস্থান করছে দুই নম্বরে। বাংলাদেশ গত ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলে গোলশূন্য ড্র করেছে। পরের ম্যাচটি হয়নি নেপালে ছাত্র-জনতার আন্দোলে অস্থিরতা তৈরি ও সরকার পতনের পর। বাংলাদেশের সামান্য পয়েন্ট বাড়লেও তা র্যাংকিয়ে প্রভাব পড়েনি। তাই আগের মতো ১৮৪তম অবস্থানেই আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল উন্নতি হয়েছে পকিস্তানের। ২০১ থেকে দুই ধাপ এগিয়ে তারা এখন ১৯৯ নম্বরে। ভারত এক ধাপ নেমে ১৩৪ নম্বরে এবং শ্রীলঙ্কা ১ ধাপ নেমে ১৯৭ নম্বরে। অপরিবর্তিত আছে মালদ্বীপ (১৭১), নেপাল (১৭৬), ভুটান (১৮৬)।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...