প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 9:33 AM
চাঁদপুরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে । পুলিশ জানায়, এ ঘটনায় মূল অভিযুক্ত নুর মোহাম্মদ খান (৫০), তাঁর ভাই শাহজালাল (৪০) ও শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ইজমালি জমির রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই নুর মোহাম্মদ খান হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত খাজা আহমেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন । ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ও সি ) মোঃ শাহ্ আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মূল আসামি নুর মোহাম্মদ খানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...