প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 9:40 AM
উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে-ড. জাহাঙ্গীর
আবুল কালাম আজাদ
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.একে এম জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল উচ্চ বিদ্যালয়, লক্ষণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লক্ষণপুর নুরুল হক বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আলাদা আলাদা মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন -বাংলাদেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এটাকে আরো নতুনত্ব এনে ঢেলে সাজাতে হবে। শিক্ষার প্রতিটি স্তরে কর্মমুখী শিক্ষা রাখা একান্ত প্রয়োজন। যে যতটুকু পড়বে, সে ততটুকু দিয়েই তার কর্মজীবন পরিচালনা করবে।
তিনি বলেন -বাংলাদেশের মানুষ কর্মমুখী শিক্ষা অর্জন না করার কারণে, বিশ্বের বিভিন্ন দেশে শ্রম দিয়েও যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না। তাই উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে।এক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ, এলাকার বিভিন্ন শিক্ষাবীদ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো সংস্কারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য গত সাত-আট মাস থেকে তিনি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি'র বিভিন্ন বার্তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তিনি এই আসনটি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বলেও সর্বস্তরের মানুষকে জানান দিচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...