প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2025, 9:51 AM
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া মাদ্রাসায় নবীনবরণ
ফয়সাল আহমেদ খান
বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পরিচালিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, ফুলেল সাজসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশে মাদ্রাসার নিজস্ব হলরুমে এটি ছিল এক অনন্য আয়োজন। মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম মোশাররফ হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন আবদুল্লাহ, মাদ্রাসা কমিটির সহসভাপতি জালাল উদ্দীন বাদল প্রমুখ। প্রধান অতিথি ফেরদৌস আরা তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ অনেকে মাদ্রাসায় পড়ে বলে হীনমন্যতায় ভুগে। এটি ঠিক নয়। মাদ্রাসায় পড়ে এখন অনেকে বড় বড় পদে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।ঢাকসুসহ মাদ্রাসা শিক্ষার্থীরাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের স্থান করে নিচ্ছেন। তোমরা যারা নবীন, তোমরাও চেষ্টা চালিয়ে যাবে। আল্লাহর রহমতে তোমরা সাধারণ ও ধর্মীয়—উভয় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছো, যা নিঃসন্দেহে এক বড় সৌভাগ্য।” পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম. মোশাররফ হোসেন রিপন বলেন, “মাদ্রাসার যেকোনো প্রয়োজনে আমরা সবার সাথে নিয়ে কাজ করব। এ প্রতিষ্ঠানকে মান ও শৃঙ্খলার দিক থেকে আরও উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"তিনি আরও উল্লেখ করেন, “১৯৮১ সাল থেকে এই মাদ্রাসায় ইবতেদায়ি থেকে শুরু করে দাখিল, আলিম এবং ফাজিল পর্যায় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে ১০৭৩ জন শিক্ষার্থী ও ৪৪ জন শিক্ষক দিন-রাত পরিশ্রম করে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...