প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2025, 12:06 AM
বরুড়ায় সর্ব বৃহৎ বৃত্তি প্রদান অনুষ্ঠান
মোঃ জাহাঙ্গীর আলম
গতকাল ১৫ নভেম্বর শনিবার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের আমড়াতলী সিআলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন আমড়াতলী বরুড়ার সর্ব বৃহৎ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি জাকারিয়া তাহের সুমন। মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু সায়েম।
বিশেষ অতিথি প্রতিষ্ঠাতা, প্রযুক্তিপীঠ ও শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং ব্যবস্থাপনা পরিচালক, হকস বে অটোমোবাইল প্রাঃ লিঃ-আব্দুল হক। বিশেষ অতিথি সাবেক যুগ্ম সচিব, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়- মনিন্দ্র কিশোর মজুমদার। সভাপতি, বরুড়া উপজেলা বিএনপি- মোঃ কায়সার আলম সেলিম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক -আবু নাছের মানিক। বরুড়া পৌরসভা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোঃ আবু তাহের, প্রধান পরিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধূাপক--মোঃ আবুল হোসেন, আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। লালমাই কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক জহরলাল দত্ত। আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান হোসেন। এছাড়াও উপজেলার অনেক রাজনৈতিক, সামাজিক সর্বোপরি অংশগ্রহন কারী ১৩০-টি বিদ্যালয়ের শিক্ষক ও কোমলপ্রাণ শিক্ষার্থীরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আপনারা আমাকে দোয়া করেন এবং যদি সুযোগ দেন তাহলে আবু সায়েমের মত বড় মনের মানুষ প্রতিটি ইউনিয়নে খুঁজে বের করবো, অনেকের অনেক সম্পদ আছে আবু সায়েমের মত বড় মন নেই। আমরা সায়েমদের মত মহৎপ্রাণ মানুষদের পাশে আছি, থাকবো। তাহলেই বরুড়ার আপামর জনতার সুখ,সমৃদ্ধি ও উন্নতি সাধিত হবে। সভাপতি আবু সায়েম বলেন আমি প্রতি নিয়ত চিন্তা করছি মানুষদের নিয়ে কি করা যায়, কিভাবে সমাজের দেশের উপকার করা যায়, এ বছর সহ আমি গত তিন বছর যাবত এ বৃত্তি প্রদান ও বৃক্ষ বিতরণ করে যাচ্ছি, সারা উপজেলা ব্যাপি আমার এ কর্মসূচি অভ্যাহত আছে, থাকবে, শুধু দোয়া ও সহযোগীতা কামনা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...