প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:18 AM
‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালু করবে বাঞ্ছারামপুর জামায়াত প্রার্থী মহসিন
ফয়সল আহমেদ খান
আসন্ন নির্বাচনী ইশতেহারে বাঞ্ছারামপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিন ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি “এমপি সাহেব হিসাব দাও” নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি চালু করবেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে জনগণের সামনে দাঁড়িয়ে উন্নয়ন কার্যক্রমের পূর্ণ হিসাব তুলে ধরবেন তিনি।
মো. মহসিন বলেন, প্রতিটি ইউনিয়নে কত টাকা বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো হয়নি এবং কেন হয়নি—এসব প্রশ্নের জবাব তিনি সরাসরি জনগণকে দেবেন।
এছাড়াও তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হই, তাহলে সংসদ সদস্য হিসেবে শুধু ক্ষমতার জায়গায় বসে থাকবো না। জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কীভাবে হচ্ছে-সে বিষয়ে জনগণকে নিয়মিত জানানোই হবে আমার দায়িত্ব।”
ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন বলেন, জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করছি। আমরা হ্যা ভোটের জন্য জনতাকে বলছি।
তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই এমপি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য। তিনি বেকার সমস্যা, মাদক নির্মূলে পদক্ষেপ, তৃতীয় মেঘনা সেতু বাস্তবায়নের কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘোষণাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী ইশতেহারে এমন জনমুখী ও জবাবদিহিমূলক কর্মসূচির ঘোষণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...