প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:19 AM
১১ দলীয় জোট সরকার গঠন করলে প্রথম সপ্তাহেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে
নিজস্ব প্রতিবেদক
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল করবে। ভুয়া ভাতার কথা বলে পরনির্ভরশীল নয়, কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভরশীল করব ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ডের ভাতার কথা বলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ভুল ভাবে বিভ্রান্ত করছে। বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ আরো বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানি কারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় হবে আপনাদের।
তিনি বলেন ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে প্রথম সপ্তাহের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। যেসকল অধিকার থেকে কুমিল্লাকে বঞ্চিত করা হয়েছে সকল অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমরা আর এই দেশে স্বৈরাচারকে জায়গা দিব না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নতুন স্বৈরাচারী আবির্ভাব ঘটতেছে। নির্বাচনের আগে টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করেছে। তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, এসব বন্ধ করুন, না হয় আপনাদের পরিনতিও ফ্যাসিবাদীদের মত হবে।
পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের ১১ দলীয় জোটের, জামায়াত ইসলামের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা-০৮ আসনের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান প্রমুখ। আলোচনা শেষে ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও শফিকুল আলম হেলালের হাতে দাড়িপাল্লা মার্কা তুলে দেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...