প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Mar 2026, 12:13 AM
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব-এর সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...