প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Apr 2026, 8:39 PM
মার্কিন অবরোধের হুমকিতে বন্ধ হতে পারে ইরানের তেল বিক্রি?
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ফলে ইরান যুদ্ধে উত্তেজনা আরো বেড়েছে| প্রতিরক্ষা বিশ্লেষক জাস্টিন ক্রাম্প বলেছেন, ‘ট্রাম্পের ওই ঘোষণার ফলে এখন বিশ্ববাজারে বিশেষ করে মিত্র চীনের কাছে ইরানের তেল বিক্রি বন্ধ হয়ে যেতে পারে, এটি যুদ্ধের পাশাপাশি ইরানকে আরো বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিলে পারে|’ পশ্চিমা অনেক বিশ্লেষক দীর্ঘদিন ধরেই ইরানকে চীনের মিত্র হিসেবে উল্লেখ করে আসছেন| যুদ্ধের আগে ইরান থেকে সরবরাহ করা তেলের প্রধান ক্রেতা ছিল চীন| চীনের সঙ্গে ইরানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল| দুই দেশ ২০২১ সালে ২৫ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে| চুক্তি অনুযায়ী চীন ২৫ বছরে ইরানে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়, আর এর বিনিময়ে ইরান চীনকে নিয়মিত তেল সরবরাহ করবে| এ যুদ্ধ শুরুর পর থেকেই জাহাজ চলাচল এবং জ্বালানি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েই চলেছে| ক্রাম্প মনে করেন, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষই ভাবছে তারা অন্য পক্ষের তুলনায় ‘সুবিধাজনক’ অবস্থানে রয়েছে এবং উভয়েই মনে করছে তারা প্রতিপক্ষকে আলোচনায় বসতে বাধ্য করেছে| কিন্তু দুই পক্ষের এমন মনস্তাত্ত্বিক অবস্থানের কারণে যুদ্ধের পরিস্থিতিতে উত্তেজনা আরো বেড়েছে| তিনি বলছেন, ইসলামাবাদের আলোচনা থেকে কোনো সমঝোতা বা চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে না পারলেও, সেখানে একটি ‘ইতিবাচক’ ব্যাপার ঘটেছে যে দুই পক্ষ অনেক বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছে| ক্রাম্প বলছেন, ট্রাম্পের ঘোষণায় স্পষ্ট বোঝা যায় পাকিস্তানে হওয়া শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় তিনি কতটা ‘ক্ষুব্ধ’ হয়েছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...