প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2026, 12:36 AM
বুড়িচংয়ে কেন্দ্র পরিবর্তনের জন্য পরীক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে বুড়িচং উপজেলা জেলা সদরের এরশাদ ডিগ্রী কলেজে বোর্ড পরীক্ষা গ্রহণের জন্য গতকাল ১২ জুন স্থানীয় এমপি কুমিল্লা ৫-(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিনের নিকট ছাত্র-ছাত্রীরা বুড়িচং উপজেলা চত্বরে স্মারক লিপি প্রদান করেন। স্মারকলিপিতে ছাত্র-ছাত্রীরা জানান - কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ এর পরীক্ষার্থীরা ২০২৫ সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শংকুচাইল ডিগ্রি কলেজ (উপকেন্দ্র) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বোর্ড কর্তৃপক্ষ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, বুড়িচং-১ (বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ) কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে এই মর্মে কেন্দ্র তালিকা প্রকাশ করে। কিন্তু গত ০৭-০৬-২০২৬খ্রি. তারিখে হঠাৎ নতুন করে কুমিল্লা বোর্ড কেন্দ্র পরিবর্তন করে তাদেরকে সোনার বাংলা কলেজ (বুড়িচং-২) এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকা প্রকাশ করে। এতে শিক্ষার্থীরা মর্মাহত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এছাড়া, বেশিরভাগ পরীক্ষার্থী (শশীদল, বাগড়া, শংকুচাইল, চড়ানল, ফকিরবাজার ও আমড়াতলী) সীমান্ত অঞ্চলের পরীক্ষার্থী ও অধিবাসী বিধায় তাদের সোনার বাংলা কলেজ কেন্দ্রে যেতে হলে ৩ বার গাড়ী (একমাত্র সিএনজি) পরিবর্তন করতে হয়। এছাড়া কলেজ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্ব হওয়ায় এবং পর্যাপ্ত গাড়ী না থাকায় প্রায় ৪ শত এর অধিক পরীক্ষার্থীর পক্ষে সোনার বাংলা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া অনেকটা কষ্টকর । এতে পরীক্ষার্থীদের মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে এবং সময়মত কেন্দ্রে পৌঁছানো কঠিন হবে। এমতাবস্থায় পরীক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে পূর্বের ঘোষিত (কেন্দ্রে বা তাদের কলেজের নিকটবর্তী কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য বিনীতভাবে অনুরোধ জানান। পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত পরীক্ষা কেন্দ্র না পেলে তারা শান্তিপূর্ণভাবে কালিকাপুর রেল সড়ক অবরোধ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করবে বলে স্থানীয় এমপি ও সাংবাদিকদের জানান। কুমিল্লা ৫-(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন স্মারলিপি গ্রহণের পাশাপাশি তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং পরীক্ষার্থীদের কাঙ্খিত নিকটবর্তী কেন্দ্রে ২০২৬ সনের এইচএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...