প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Sep 2025, 11:50 AM
ব্রাহ্মণপাড়ায় ৫০ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের শশীদল বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ বাজি জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় কালার কালেকশন বাজি ৫৪০টি, কোবরা বাজি ২ লাখ ১ হাজার ৬০০টি, পেরট ইলেকট্রিক বাজি ১০ হাজারটি এবং স্পাইডার ম্যান বাজি ৬ হাজার ৮০০টি। এসব বাজির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৮৮ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বকর। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এসব বাজি জব্দ করতে সক্ষম হয়েছি। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।”
বিজিবি জানায়, জব্দ করা আতশবাজিগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...