...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Oct 2025, 9:47 PM

...
কুমিল্লার আসিফ আকবর বিসিবি’র পরিচালক হলেন News Image

আসিফ তরুণ

কয়েকদিনের নাটকীয়তা ও নানা গুঞ্জন শেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ১৬ জন। বিসিবি নির্বাচনে প্রার্থী এখন মোট ৩৪ জন। তাদের মধ্যে কুমিল্লার গৌরব দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবরসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে গেছেন ৬ জন।

ক্যাটেগরি-১ বা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে নির্বাচিত হয়ে গেছেন ওই ছয় জন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম আসিফ আকবর ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আসিফ আকবর বাংলা গানের যুবরাজ হিসেবে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন বহু আগেই। তবে আসিফ আকবর গায়ক হয়ে উঠার আগে পুরোদস্তুর ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন কুমিল্লায়। এবার বিসিবি নির্বাচনে কুমিল্লা জেলার কাউন্সিলর হিসেবে তিনি মনোনীত হন। গতকাল চট্টগ্রাম বিভাগ থেকে সব কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিলে আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ আকবর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রূপসী বাংলাকে বলেন, আমার প্রথম চেষ্টা থাকবে ক্রিকেটে কুমিল্লার হারানো গৌরব ফিরিয়ে আনতে। কুমিল্লা স্টেডিয়ামে যাতে সবধরণের খেলার আয়োজন করা যায় সে ব্যাপারে উদ্যোগ নিব।  

অপরদিকে ওয়ানডে ক্রিকেটে দেশের একসময়ের শীর্ষ উইকেট শিকারি স্পিনার আব্দুর রাজ্জাক কদিন আগেও ছিলেন জাতীয় নির্বাচক। সেই দায়িত্ব ছেড়ে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে আসে তিনি। রাজ্জাকের সঙ্গে পরিচালক হয়ে গেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খান। খুলনায় এই দুজন ছাড়া আর কোনো প্রার্থী নেই। চট্টগ্রাম থেকেও এভাবেই পরিচালক হয়ে গেছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

এছাড়াও সিলেট বিভাগে রাহাত শামস ও বরিশাল বিভাগে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের প্রায় সবাই ক্রীড়া উপদেষ্টার ঘনিষ্ঠ বলে গুঞ্জন আছে। এই কোটার পরিচালকদের মধ্যে ভোটের লড়াই হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি অপেক্ষায় ঢাকায়। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে লড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বিসিবির বর্তমান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। তারা দুজনই ক্রীড়া উপদেষ্টার কাছে মানুষ হিসেবে ক্রিকেট আঙিনায় মোটামুটি প্রতিষ্ঠিত। তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সাবেক পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তাদের তিনজনের মধ্যে থেকে দুইজন হবেন বিসিবি পরিচালক।

এছাড়া রাজশাহী থেকে লড়ছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মুখলেসুর রহমান ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এসএম শামস মতিন। রংপরে লড়ছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার মো: হাসানুজ্জামান, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার রেহাতুল ইসলাম খোকা ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নুর-এ-শাহাদৎ স্বজন। রাজশাহী ও রংপুর থেকে পরিচালক হবেন একজন করে।

ক্যাটেগরি-২ বা ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক হবেন ১২ জন। মনোনয়নপত্র তুলেছিলেন ৩০ জন। তাদের মধ্যে ১৩ জনই নাম প্রত্যাহার করে নিয়েছেন বুধবার। আরও একজন আপাতত নির্বাচনের বাইরে আছেন আলোচিত ১৫ ক্লাবের একটির কাউন্সিলর হওয়ায়, যে ক্লাবগুলির বিরুদ্ধে রিট হয়েছে আদালতে। বাকি ১৬ জনের মধ্যে নির্বাচিত হবেন ১২ জন। নির্বাচনী ময়দানে থাকা ১৬ জনের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফারুক আহমেদ। চার মাস আগে বিসিবি সভাপতির পদ হারানো সাবেক এই অধিনায়ক আবার বোর্ডে ফেরার অপেক্ষায়।

এছাড়াও এই ক্যাটেগরিতে নির্বাচন করবেন মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রুপগঞ্জ), ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান (দীপন) (রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব), ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব), আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব), মোখলেছুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব), এম নাজমুল ইসলাম ফারুক আহমেদ (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি), মেজর (অব:) ইমরোজ আহমেদ (কাঠালবাগান গ্রীণ ক্রিসেন্ট ক্লাব), রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়র্স), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মেহরাব চৌধুরী (যাত্রাবাড়ি ক্রীড়া চক্র) ও মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)।

ক্যাটেগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্থার কোটায় পরিচালক হবেন একজন। সেখানে লড়াইয়ে আছেন দুজন-সাবেক ক্রিকেটার কোটায় সাবেক অধিনায়ক খালেদ মাসুদ (পাইলট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর, সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক ম্যাচ রেফারি দেবব্রত পাল। বিসিবিতে মোট পরিচালকের পদ ২৫টি। তাদের মধ্যে ২৩ জন নির্বাচিত হন তিনটি ক্যাটেগরি থেকে। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন দুই জন। সেই ২৫ পরিচালকের ভোটে পরে বিসিবি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হরা হয়। বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ সোমবার। ঢাকার একটি হোটেলে সেদিন দিনজুড়ে পরিচালক পদে নির্বাচনের পর সভাপতি নির্বাচনও হয়ে যাবে সন্ধ্যায়।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir