প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:43 AM
সাবেক সাংসদ আজিমের রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করতে অঙ্গীকারবদ্ধ -ড. রশিদ হোসাইনী
আবুল কালাম আজাদ
কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মরহুম কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম-(৮০)এর কবর জিয়ারত করেন বিজিএমইএ এর নব নির্বাচিত মহাসচিব ড.রশিদ আহমেদ হোসাইনী। মঙ্গলবার (৩জুন)বিকাল ৪টায় কয়েক সহস্রাধীক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী নিয়ে তিনি প্রিয় নেতার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত করতে এসে যুবদলের সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও সদ্য নির্বাচিত বিজিএমইএ এর মহাসচিব ড.রশিদ আহমেদ হোসাইনী বলেন-আমি ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উজ্জীবিত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়েছি।ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি।ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে এসে যুবদলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি।আমার দেখা কয়েকজন নেতার মধ্যে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম ভাই অন্যতম ছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্ব দিয়ে লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন। আমি ব্যক্তিগত জীবনে সকল ক্ষেত্রে আজিম ভাইকে অনুসরণ ও অনুকরণ করতাম।
তিনি বলেন -আমাদের প্রিয় নেতা গত ৩১মে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করে, আমাদেরকে অভিভাবকহীন করে চলে গেছেন। ঐদিন আমার বিজিএমইএ এর নির্বাচন থাকা স্বত্তেও আজিম ভাইয়ের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে ও প্রিয় নেতার দাফন কাফনের সামগ্রীক বিষয় সিদ্ধান্ত দিয়ে আসি।
তিনি আরো বলেন- আমি এবং আমার পুরো প্যানেল বিজিএমই এর নির্বাচনে বিজয়ী হয়েছি।কিন্তু বিজয়টা আমার কাছে আনন্দহীন মনে হচ্ছে। তিনি আজীম ভাইয়ের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান। পরে আগত সকল নেতাকর্মীদের নিয়ে সাবেক সাংসদ কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিমের কবরের পাশে দাঁড়িয়ে ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এসময় তাঁর সফরসঙ্গী হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, লিটন,জসিম, শাহীন, খোরশেদ আলম পাটোয়ারী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, যুবদল নেতা আজিম,ওয়ালী খান সুমন,ইয়াছিন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...