প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2025, 11:11 AM
কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের সংস্কার কারা কর্তৃপক্ষের বাঁধার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের ড্রেনের
সংস্কার কাজে কারা কর্তৃপক্ষের বাঁধার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সিটি
কর্পোরেশনের কর্মচারী ও কারা সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর
হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জলাবদ্ধতা দূর
করতে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর রেসকোর্সে ডিসি সড়ক লাগোয়া একটি
ড্রেন পরিস্কার করছিলো সিটি কর্পোরেশনের কর্মচারীরা। এ সময় কারা সদস্যরা এসে
ড্রেনটি তাদের দেখানো মতে সংস্কার করতে বলে। এ নিয়ে তারা সিটি কর্পোরেশনের
পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বাকবিত-া করে। পরে হাতাহাতির ঘটনা ঘটে। নগরীর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজ সেবক কাজী জামান বলেন, কুমিল্লা মহানগরীর ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ
লাইনের কাজ চলাকালীন সময়ে কারা কর্তৃপক্ষ বাঁধা দেয়। পরে স্থানীয়দের বাঁধার মুখে কারা
সদস্যরা পিছু হাটে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে। সেনা সদস্যরা ঘটনাস্থলে
পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। কেন এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে জানতে
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসন মোঃ শাহ আলম জানান, এটা হলো জায়গা নিয়ে
সিটি কর্পোরেশন ও কারা কর্তপক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি। তবে কেউ কারো জায়গা দিয়ে
ড্রেন নির্মাণ করছে না। কারা কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...