...
শিরোনাম
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম ⁜ কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান ⁜ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- ⁜ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত ⁜ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭ ⁜ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া ⁜ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা ⁜ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ⁜ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2026, 10:13 AM

...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম News Image
কুমিল্লা উত্তর প্রতিনিধি। 
রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণে ভূমিকা রাখা এবং সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম—এমন বিশ্বাস ধারণ করেই পথ চলছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম। মানুষের সেবা, এলাকার উন্নয়ন এবং একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ইউনিয়নটিকে আধুনিক, মাদকমুক্ত ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচনী প্রত্যাশার পাশাপাশি মোকাম ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত জনপদের চিত্র পাল্টে একটি পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব, উন্নত ও নাগরিক সুবিধাসম্পন্ন ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। তাঁর উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পেয়েছে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, কৃষির বিকাশ, জলাবদ্ধতা নিরসন, খাল পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ।
হাজী মোঃ জহিরুল ইসলাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে এবং মরহুম সুলতান মেম্বারের ছোট ভাই। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৮৭ সালে দশম শ্রেণিতে অধ্যয়নকালে ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ওই সময় সাবেক নৌমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন এবং জেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ রাবেয়া বেগমের হাতে ফুল দিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি।
রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ১৯৯১ সালে নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন হাজী মোঃ জহিরুল ইসলাম। ১৯৯৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মোকাম ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০১২ সালে মোকাম ইউনিয়ন বিএনপির সঙ্গে যুক্ত হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পান। ২০২৫ সালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে নিমসার সোনালী সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিমসার বাজারের ইজারাদার হিসেবে দায়িত্ব পালনকালে বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন।
করোনাকালীন দুর্যোগ এবং ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগতভাবে সহায়তা করে আসছেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতা করাকেই তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।
নিজের আদর্শ ও নৈতিক অবস্থান তুলে ধরে হাজী মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘ইসলামের প্রতি শ্রদ্ধা, ন্যায়নীতি, সততা ও আদর্শকে ধারণ করেই আমি সব সময় মানুষের সঙ্গে চলার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যেন একই আদর্শ ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে পারি, সে জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়ে আশাবাদী হাজী মোঃ জহিরুল ইসলাম। তাঁর প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বিবেচনায় দল তাঁকে মূল্যায়ন করবে।
নিজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মোকাম ইউনিয়নের অনেক জনপদ এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। কোথাও কাঁচা রাস্তা, কোথাও ভাঙাচোরা সড়ক, আবার কোথাও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচিত হলে ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক নির্মাণ, সংস্কার ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এলাকার দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষিজমিতে পানির সরবরাহ বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ইউনিয়নের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে পানি নিষ্কাশন নিশ্চিত করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হবে।
তবে তাঁর উন্নয়ন ভাবনার অন্যতম প্রধান অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা। তাঁর মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজের ভবিষ্যৎ প্রজন্মকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের সহযোগিতা এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মোকাম ইউনিয়নকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
নিজের প্রত্যাশা ব্যক্ত করে হাজী মোঃ জহিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে মানুষের প্রকৃত প্রয়োজন পূরণ এবং সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, নাগরিক সুবিধা এবং উন্নয়ন প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তিনি।
তাঁর স্বপ্নের মোকাম ইউনিয়ন হবে একটি আধুনিক ও মানবিক জনপদ, যেখানে থাকবে উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষার সমৃদ্ধ পরিবেশ, কৃষকের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, মাদকমুক্ত সুস্থ যুবসমাজ এবং নিরাপদ ও পরিচ্ছন্ন বসবাসের পরিবেশ। একই সঙ্গে ইউনিয়ন পরিষদকে জনসেবার কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সবশেষে হাজী মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘আমি মোকাম ইউনিয়নকে শুধু একটি প্রশাসনিক এলাকা হিসেবে নয়, বরং একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই হবে আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। মানুষের সেবা করার সুযোগ পেলে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করব।’


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত

মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...

আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...

আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...

​​​​​​​​​​​​​​​নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...

কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...

নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী)  দুধ বাজ...

এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...

ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সর...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
➤ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম
➤ কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
➤ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
➤ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
➤ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া
➤ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা
➤ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir