প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2026, 10:14 AM
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
নিজস্ব প্রতিবেদক
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজার ও আশপাশের এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ড্রেনের ওপর নির্মিত একটি অবৈধ দোকান ভেঙে দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজগঞ্জ দুধ বাজারের সামনে ড্রেনের ওপর নির্মিত সুই-সুতা ও টেইলারিং সামগ্রী বিক্রির একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় দোকানটির অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, পুলিশ সদস্যসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়ক, ফুটপাত ও ড্রেন দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সর...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে...