প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2025, 11:45 AM
ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষকদের মিলিত প্রচেষ্টায়ই সম্ভব শিক্ষার মানোন্নয় —ইউএনও ব্রাহ্মণপাড়া
মো. আনোয়ারুল ইসলাম
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রঙিন ব্যানারে সজ্জিত এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর নেতৃত্বে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, শিক্ষকরা সমাজ গঠনের কারিগর এবং জাতি গঠনের মূল চালিকাশক্তি। শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনন্য। তাই শিক্ষা হতে হবে শুধু বইনির্ভর নয়, হতে হবে মানবিক মূল্যবোধ, প্রযুক্তি জ্ঞান ও বাস্তব জীবনের প্রয়োগভিত্তিক।
তিনি আরও বলেন, সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর পাঠদানের মাধ্যমে শিক্ষাকে আরও আধুনিক ও গ্রহণযোগ্য করা হচ্ছে। শিক্ষকরা যদি নিজেদের পেশাকে ভালোবাসেন ও একে অপরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখেন, তাহলে একটি আলোকিত ও জ্ঞাননির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...