প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2025, 12:34 AM
ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম
রাষ্ট্র কাঠামো সংস্কার ও মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিমের নির্দেশে শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক” এই স্লোগানকে সামনে রেখে দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম।
পরে নেতাকর্মীরা গোপলনগরসহ ওই ইউনিয়নের অন্যান্য এলাকায়ও দিনব্যাপী এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুট্টো, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ওসমান ভূঁইয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির ভূঁইয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ফকির, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা জামানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দিতে আমাদের এ লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...