প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 8:39 AM
দেবিদ্বারে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতা কাজী সুমন আটক
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামী পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন)কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার বিকালে আটকের পর ওই যুবলীগ নেতাকে মোহাম্মদপুর থানা হস্তান্তর করেন। কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে। জানা যায়, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে দেবিদ্বার উপজেলা
সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই মামলায় পৌর যুবলীগের সহ সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন) এজহারানমীয় আসামী। হাসিনা দেশ ত্যাগের পর তার দলীয় নেতাকর্মীরাও পালিয়ে যায়। গত শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নারী নির্যাতনের এক ঘটনায় সেনাবাহিনীর হাতে ওই যুবলীগ নেতা কাজী সুমন আটক হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই যুবলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী। রাতেই বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানালে শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় পুলিশ কাজী সুমনকে দেবিদ্বার থানা নিয়ে আসেন এবং রোববার দুপুরে
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত কাজী সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবিদ্বার থানায় নিয়ে এসে রোববার দুপুরে কুমিল্লা কোর্টে প্রেরণ করি। সে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয়
আসামী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...