...
শিরোনাম
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল ⁜ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ⁜ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক ⁜ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট ⁜ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Oct 2025, 8:22 PM

...
জয় এর সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ News Image

ক্রীড়া প্রতিবেদক

শুরুর প্রতিরোধ ভাঙল ৩৬তম মিনিটে। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় করে বক্সেই ফাউল করে বসলেন কাজী তারিক রায়হান। পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল হংকং। রাকিব হোসেনের শেষ দিকের গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তুলল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জয়ের চাওয়া পূরণ হলো না হাভিয়ের কাবরেরার দলের।

কাই তাক স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। প্রথম লেগের দেখায় বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারে বাংলাদেশ।

‘সি’ গ্রুপের টেবিলে ২ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তলানিতে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। বাছাই পেরুনোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে জয় ভীষণ প্রয়োজন ছিল বাংলাদেশের, কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুটা আশার সঞ্চার করলেও পূর্ণতা দিতে পারল না দল।

জায়ান আহমেদ, শোমিত সোম ও তপু বর্মনকে রেখে ফিরতি লেগের শুরুর একাদশ সাজান কাবরেরা। রক্ষণের দৃঢ়তা ধরে রাখার ছকেই শুরু করে বাংলাদেশ। তাতে রক্ষণে কয়েক দফা হানা দিলেও মিতুল মারমাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারছিল না হংকং। ২২তম মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শোমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু উপর থেকে হামজার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে যায়।

তালগোল পাকিয়ে ৩৬তম মিনিটে বিপদ ডেকে আনেন তারিক। সতীর্থের পাস ধরতে গিয়ে বলে স্পর্শ জোরে হওয়ায় নিয়ন্ত্রণ হারান। এরপর পা কিছুটা পিছলে যাওয়ায় তাড়াহুড়া করে নিয়ন্ত্রণ ফিরে পেতে ফের্নান্দো পেরেইরাকে বক্সে ফাউল করে বসেন তিনি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিতুলকে বিপরীত দিকে ছিটকে দিয়ে স্পট কিক থেকে হংকংকে এগিয়ে নেন ম্যাট অর। ৪৪তম মিনিটে আরও বাড়তে পারত বিপদ। মিতুলের গ্লাভস গলে বল পেরিয়ে যাওয়ার পর এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাদ উদ্দিনের ক্রস বক্সের ভেতর থেকে হামজা হেড করে দিতে চেয়েছিলেন শোমিতকে। তবে কানাডা প্রবাসী এই মিডফিল্ডার বলের নিয়ন্ত্রণ পাওয়ার আগেই ক্লিয়ার করেন এনগান চেউক পান।

৬৪তম মিনিটে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। জায়ান ও সোহেল রানাকে তুলে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামান। তিন মিনিট পর ফাহামিদুলের জোরাল শট সরাসরি যায় গোলরক্ষকের কাছে। ৭৯তম মিনিটে মোরসালিনের বদলি নামেন ফয়সাল আহমেদ ফাহিম।

হংকং বড় ধাক্কা খায় ৭৫তম মিনিটে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অলিভার গারবিগ। এর আট মিনিট পর সমতার স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে। বাম দিক থেকে ফাহিমের ক্রসে ফাহামিদুলের হেডে বল যায় রাকিবের পায়ে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। কিন্তু পরে আর জয়সূচক গোল না পাওয়ায় প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরার তৃপ্তিটুকুই কেবল সঙ্গী হয় বাংলাদেশের।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

‘দেবিদ্বারের বাড়ির মালিকের  মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...

বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...

নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা    দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে    এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...

কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
➤ ১৫০ কোটি টাকায় পিকে ও শাকিরার প্রাসাদসম বাড়ি কিনলেন ইয়ামাল
➤ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
➤ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক
➤ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
➤ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir