প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:00 AM
গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে-জেলা প্রশাসক
অশোক বড়ুয়া
কুমিল্লা জেলায় আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে গুরুতর অপরাধজনিত মামলার সংখ্যা কমেছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার ১৮টি থানায় আগস্ট মাসে ৫১৯টি মামলা দায়ের হলেও সেপ্টেম্বর মাসে দায়ের হয়েছে ৪৭৯টি মামলা। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ডাকাতি, দস্যুতা ও ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও চাঁদাবাজি, চুরি, অস্ত্র উদ্ধার, অপমৃত্যু ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলার সংখ্যা কমেছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসে জেলার ১৮টি থানায় দায়ের হওয়া ৪৭৯টি মামলার মধ্যে খুন ১০টি, ধর্ষণ ১৬টি, নারী ও শিশু নির্যাতন ২৫টি, অস্ত্র উদ্ধার ৫টি, অপমৃত্যু ৫৫টি, চোরাচালান ৯টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৭টি মামলা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরী, বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাহী নূর আলম খান, ডিজিএফআই উপপরিচালক কাজী রাজিব রোবায়েত, সেনাবাহিনীর ২৩ বীরের মেজর মনির, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন, র্যাব ডিএডি মোহসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকুসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা, আগ্নেয়াস্ত্র উদ্ধার, শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসন, অগ্নিকাণ্ড প্রতিরোধ, পরিবেশ দূষণ রোধ, সড়ক দুর্ঘটনা ও ভেজাল পণ্য বিক্রি প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং খাদ্যে ভেজাল রোধে মনিটরিংসহ নানা বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে হবে এবং বৈধ অস্ত্রের অপব্যবহার রোধে সর্বদা সতর্ক থাকতে হবে। কেউ যাতে নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ নজর রাখতে হবে।
সভায় পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তিনি বলেন, কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সভায় জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কুমিল্লা অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়কসমূহের নির্মাণকাজ সম্পন্ন করা হবে। বর্তমানে শুকনো মৌসুমে সড়ক সংস্কারের কাজ দ্রুত শুরু করা হবে।
এর আগে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কোর কমিটির সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...