প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:04 AM
কুমিল্লায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তল মাদকসহ ২৫ মামলার ২ যুবক গ্রেফতার
মাহফুজ নান্টু
কুমিল্লার র্যাবের অভিযানে মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত ২৫ মামলার আসামী দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের মোঃ রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মোঃ মামুন মিয়া (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়। সোমবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব ১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
মেজর সাদমান জানান, গোপন সংবাদে ভাটকেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিয়াদ ও মামুনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার রিয়াদ ও মামুন ভারত থেকে অস্ত্র ও মাদক এনে দেশে বিক্রি করতো।
মেজর সাদমান আরো জানান, গ্রেফতার রিয়াদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ১৮ টি এবং মামুনের বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে। এবার গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আজ আরো দুটো মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...