...
শিরোনাম
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল ⁜ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ⁜ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা ⁜ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩ ⁜ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন ⁜ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন ⁜ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 1:04 AM

...
চৌদ্দগ্রামে আল-ফালাহ্ হসপিটালের বিরুদ্ধে ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ News Image

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দি আল-ফালাহ্ মেডিকেল সেন্টার এন্ড হসপিটাল এর বিরুদ্ধে রক্তপরীক্ষায় ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। এতে ডেঙ্গু আক্রান্ত জিয়াউল হক নামে এক রোগির শারীরিক ও মানসিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। দি আল-ফালাহ্ হসপিটাল কর্তৃক প্রদত্ত রক্ত পরীক্ষার (সিবিসি) রিপোর্টটি সন্দেহজনক মনে হওয়ায় পরবর্তীতে ভুক্তভোগি অন্য একটি হাসপাতালে একই পরীক্ষা দ্বিতীয়বার করিয়ে চিকিৎসকের দারস্ত হলে বিষয়টি সকলের নজরে আসে। এ ঘটনায় আল-ফালাহ্ হসপিটাল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার না করে উল্টো রোগির স্বজনদের সাথে অশোভন আচরণ করেন।

ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ প্রচন্ড জ¦রে ভুগছিলেন চৌদ্দগ্রাম বাজারের ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা রোডের ব্যবসায়ী মো: জিয়াউল হক। ডাক্তারি পরামর্শে ঔষধ সেবনের পরও জ¦র না কমায় পরিবারের লোকজন অসুস্থ জিয়াউল হককে গত বুধবার (১১ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ডক্টরস চেম্বারে ডা. আফরোজা আরজু মৌসুমীকে দেখান। রোগির অবস্থা ভালো নয় দেখে চিকিৎসক তাকে রক্ত পরীক্ষা(সিবিসি) দিলে স্বজনরা তাকেদি আল-ফালাহ্ হসপিটাল নিয়ে যান এবং সেখানে রক্ত পরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে চিকিৎসকের নিকট আসলে চিকিৎসক রিপোর্টটি দেখে সন্দেহ পোষণ করেন। পরে একই পরীক্ষা চৌদ্দগ্রাম প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে করালে সেখানকার রিপোর্টে রোগির ডেঙ্গু সনাক্ত হয়। ডাক্তার সেটিকে গ্রহণ করেন এবং সে অনুযায়ী ব্যবস্থাপত্র লেখেন। দু’টি হসপিটালের একই পরীক্ষার রিপোর্টে আকাশ-পাতাল ব্যবধান হওয়ায় চিকিৎসক বিস্ময় প্রকাশ করেন। ডেঙ্গু আক্রান্ত রোগিকে সুস্থ দেখায় আল-ফালাহ্ হসপিটাল। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, দি আল-ফালাহ্মেডিকেল সেন্টার এন্ড হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জ মো: হৃদয়গত কয়েকদিন যাবৎ ঈদুল আযহার ছুটিতে আছেন। তার অনুপস্থিতে ল্যাব সহকারী হসপিটালের সকল প্রকার রিপোর্ট প্রদান করেন বলে জানান আল-ফালাহ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রিপন। একইভাবে বুধবার অসুস্থ জিয়াউল হকের রিপোর্টটিও প্রদান করেন তিনি। রিপোর্টটি সন্দেহ হওয়ায় চিকিৎসকের পরামর্শে ভুক্তভোগির পরিবার অন্যত্র একই পরীক্ষা করালে আল-ফালাহ্ হসপিটালের রিপোর্টটি ভুয়া প্রমাণিত হয়। এদিকে ভুয়া রিপোর্টের ফলে রোগির স্বজনরা বিপাকে পড়ে যায় এবংসঠিক চিকিৎসা পদ্ধতি ব্যহত হয়। বিষয়টি আল-ফালাহ্ হসপিটাল কর্তৃপক্ষকে জানালে তারা রোগির স্বজনদের সাথে অশোভন আচরণ করেন এবং প্রদানকৃত রিপোর্টটি ছিনিয়ে নেয়।বিধি-নিষেধ উপেক্ষা করে ল্যাব সহকারী গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট প্রদান করায় হসপিটালটির অনুমোদন ও আদৌ ল্যাব ইনচার্জ আছে কিনা এ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে এখন।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে দি আল-ফালাহ্মেডিকেল সেন্টার এন্ড হসপিটালে গেলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: সরোয়ার হোসেন ভূঁইয়া লাভলুকে পাওয়া যায়নি। পরেহসপিটালেরব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রিপনুল হক রিপন বলেন, আমাদের মেশিনটিতে টেকনিকেল ত্রুটি দেখা দেওয়ায় রিপোর্টে ভুল এসেছে। ইতিমধ্যে মেশিনটি মেরামতের জন্য পাঠানো হয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জের অনুপস্থিতিতে ল্যাব সহকারীকিভাবে রিপোর্টে স্বাক্ষর করে? এমন প্রশ্নে তিনিকোনো সদুত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: রশিদ আহমেদচৌধুরী বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জের অনুপস্থিতিতে ল্যাব সহকারী কোনোভাবেই পরীক্ষার রিপোর্টে স্বাক্ষর করতে পারেন না। এটি অপরাধ। ভুক্তভোগির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে রিপোর্ট জালিয়াতির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...

লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...

উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি

জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...

সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...

গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...

শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?

নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
➤ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল
➤ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
➤ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
➤ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩
➤ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
➤ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir