...
শিরোনাম
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ⁜ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক ⁜ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট ⁜ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ⁜ তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার কারাগারে প্রেরণ ⁜ বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ⁜ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি ⁜ মাদক সেবনের ভিডিও ভাইরাল: সাদাত জুট মিলের দুই শ্রমিক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ⁜ সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু ⁜ দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ ১৭ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ⁜ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ⁜ খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে’ ⁜ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ ⁜ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে? ⁜ হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ ⁜ বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি ⁜ বাঞ্ছারামপুরে প্রবাসীর উপর সাবেক চেয়ারম্যান বাহিনীর হামলায় হামলার অভিযোগ ⁜ মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Oct 2025, 10:53 AM

...
রাশিয়ার শর্ত মেনে ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প News Image

রাশিয়ার শর্ত মেনে ইউক্রেনকে যুদ্ধ বন্ধে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে। একইসঙ্গে বর্তমান যুদ্ধরেখাকেই ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা বলেন ট্রাম্প। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হয়েছে শুক্রবার। তবে তিনি জেলেনস্কিকে ডনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে যে খবর বের হয়েছে সেটি অস্বীকার করেন। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘না, আমরা সেটা নিয়ে কথা বলিনি’। তিনি আরও বলেন, ‘তাদের (ইউক্রেনের) উচিত যুদ্ধরেখার যেখানে এখন তারা আছে, সেখানেই থেমে যাওয়া।’ ট্রাম্পের ভাষায়, ‘ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনায় যেতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।’ 

এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দনবাস অঞ্চলের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল অন্তর্ভুক্ত এবং এ অঞ্চল সংঘাতের কেন্দ্রবিন্দু ২০১৪ সাল থেকেই। সেই সময় রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ক্রিমিয়া দখলের পর নিজেদের স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে ওই এলাকার বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

এদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন। বেলগোরোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদোকভ সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ইয়াসনে জোরি গ্রামের একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে দুই বেসামরিক লোক নিহত হন। এ হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’ তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে পায়ে গুরুতর জখম এক ব্যক্তির অস্ত্রোপচার চলছে।’ 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার গভীরে আঘাত করতে সক্ষম আমেরিকান দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার দেশকে সুরক্ষিত করার আশায় সাক্ষাতের কয়েকদিন পরই এ হামলা চালানো হয়। কিন্তু ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে বলার পর জেলেনস্কি খালি হাতে ফিরে যান। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। হাজার হাজার মানুষ তাপ ও আলো ছাড়াই রয়েছে। এর পাল্টা আঘাত হানতে রাশিয়ার পশ্চিম সীমান্ত অঞ্চলের পাশাপাশি তার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা জোরদার করে ইউক্রেন। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ান



ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...

আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...

কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক  আটক
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...

৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...

মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...

হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...

তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার  কারাগারে প্রেরণ
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...

বাবার বাড়ি থেকে  ফেরার পথে ট্রেনে  কাটা পড়ে নারীর    মৃত্যু
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
➤ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক
➤ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
➤ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
➤ তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার কারাগারে প্রেরণ
➤ বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
➤ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি
➤ মাদক সেবনের ভিডিও ভাইরাল: সাদাত জুট মিলের দুই শ্রমিক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
➤ সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু
➤ দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ ১৭ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
➤ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম
➤ খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে’
➤ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ
➤ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে?
➤ হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ
➤ বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি
➤ বাঞ্ছারামপুরে প্রবাসীর উপর সাবেক চেয়ারম্যান বাহিনীর হামলায় হামলার অভিযোগ
➤ মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir