...
শিরোনাম
চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর ⁜ এমপি হাসনাতের প্রশ্নের জবাবে তারেক রহমান যা বললেন ⁜ বৃষ্টির পানিতে সয়লাব নগরী ⁜ সদর দক্ষিণে দুই দিন ধরে বিদ্যুৎহীন দশ গ্রামের মানুষ, ⁜ চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, হাজারের বেশি গ্রাহক ⁜ ধানের শীষে ভোট দেয়ার বাড়ি পুড়লো দূর্বৃত্তরা পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ⁜ বুড়িচংয়ে কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি লণ্ডভণ্ড ⁜ ইউএনওর উদ্যোগে ব্রাহ্মণপাড়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা ⁜ বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই-জেলা প্রশাসক ⁜ কসবায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ⁜ তিতাসে ˆবরী আবহাওয়ার কবলে বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক ⁜ পাকা ধানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ⁜ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি ⁜ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ⁜ চান্দিনায় কালবৈশাখীর ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রাঘাতে গৃহবধূ নিহত ⁜ কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি ⁜ এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬০ জন আহত ⁜ কুমিল্লা প্রবেশদ্বারই ছিনতাইকারীদের দখলে: রাত বাড়লেই শুরু হয় তাণ্ডব ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:02 AM

...
বরুড়ার মানুষের হৃদয়ে আস্থার আলো জ্বেলেছেন ইউএনও নু এমং মারমা মং News Image

সুজন মজুমদার 

কুমিল্লা জেলার বরুড়া উপজেলা এখন প্রতিটি সকালেই যেন একটু ভিন্ন। প্রশাসনের দোরগোড়ায় পৌঁছেছে সেবার সুবাস, মানুষের মুখে উচ্চারিত হয় এক নাম—নু-এমং মারমা মং। দায়িত্ব নয়, বরং ভালোবাসার বন্ধনে তিনি জড়িয়ে নিয়েছেন পুরো উপজেলা। ২০২৩ সালের ১৩ নভেম্বর বরুড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকেই তিনি প্রমাণ করেছেন—একজন কর্মকর্তা শুধু দপ্তরের মানুষ নন, তিনি হতে পারেন জনতার আপনজনও।

সরকারি জায়গা উদ্ধার, যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, শিশু পার্ক নির্মাণ কিংবা জলাবদ্ধতা নিরসন—সব ক্ষেত্রেই তাঁর নেতৃত্বে দেখা গেছে কর্মময় সজীবতা। মানুষ এখন বিশ্বাস করে, প্রশাসন মানেই শুধু নিয়ম নয়, মানবতার সেবাও বটে। নু-এমং মারমা মং আজ বরুড়ার মানুষের হৃদয়ে আস্থার আলো জ্বেলে দিয়েছেন। ধর্ম, বর্ণ, রাজনীতি—সব সীমা ছাড়িয়ে তিনি হয়ে উঠেছেন এক অক্লান্ত প্রহরী, যিনি নীরবে, নিরলসে গড়ে তুলছেন উন্নত বরুড়া।

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং —সমাজের এই তিনটি বড় সমস্যার বিরুদ্ধে বরুড়া উপজেলা প্রশাসন কাজ করছে নিরলসভাবে। ইউএনও নু-এমং মারমা মং-এর নেতৃত্বে এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্মিলিতভাবে চলছে সচেতনতামূলক কার্যক্রম এবং আইনগত পদক্ষেপ।

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং —সমাজের এই তিনটি বড় সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং যোগদান থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তথা গত দুই বছরে কতটুকু ভূমিকা পালন করেছেন তিনি? এই বিষয়ে উপস্থাপন করা হলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় ব্যাপক অভিযান পরিচালিত করেছেন মি. মারমা। প্রথম অভিযান চালানো হয় ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং সর্বশেষ অভিযান ২০২৫ সালের ২০ অক্টোবর। এই দুই বছরে মোট ৩০টি অভিযানে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে মোট ১৩৮ মাস ১২ দিন কারাদণ্ড ও ২৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাজা হয়েছে ১৫ মাসের কারাদণ্ড, এবং সর্বোচ্চ অর্থদণ্ড ৫ হাজার টাকা।

মাদক অভিযান পরিচালনা প্রসঙ্গে ইউএনও নু-এমং মারমা মং বলেন, "মাদকবিরোধী অভিযান একটি চ্যালেঞ্জিং কাজ। কোথায় মাদক সেবন হয়, কারা জড়িত—এসব বিষয়ে আগে থেকেই তথ্য সংগ্রহ করতে হয়। আবার অনেক সময় হঠাৎ তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করতে হয়। বিশেষ করে যেখানে নারী মাদক ব্যবসায়ী জড়িত থাকে, সেখানে ঝুঁকিও বেশি থাকে। তবে বরুড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করছেন। সবাই এখন মাদকমুক্ত বরুড়া গড়তে একসঙ্গে কাজ করছেন।”

এই বিষয়ে ইউএনও নু-এমং মারমা মং আরও বলেন, "মাদকবিরোধী অভিযানে আমরা কঠোর অবস্থানে আছি। আইন অনুযায়ী শাস্তি ও জরিমানা দেওয়া হয়েছে, ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। বরুড়াবাসীকে বলব—সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, পিতামাতাকে সম্মান ও ধর্মীয় মূল্যবোধ চর্চা করা অত্যন্ত জরুরি। কেউ যদি মাদক সেবন বা ব্যবসায় উৎসাহিত করে, তবে তার উদ্দেশ্যে একটাই বার্তা—বরুড়ায় তার কোনো জায়গা নেই। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং সবসময় অ্যাকশনে থাকব।”

অন্যদিকে বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে উপজেলা প্রশাসন পরিশ্রম করে যাচ্ছেন। বাল্য বিবাহ ও ইভটিজিং তুলনামূলক খুবই কম। তারপরও প্রশাসন তাদের মত করে সচেতনতা ও অভিযোগ পেলে অভিযান পরিচালনা করছেন।

বরুড়া উপজেলায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ধারা ৮ এবং ৭ অনুযায়ী গত দুই বছরে দুটি অভিযান পরিচালিত হয়েছে। ০৩ মার্চ ২০২৪ সালে ৫,০০০ টাকা এবং ০১ মে ২০২৪ সালে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যান ও উপজেলার মহিলা বিষয়ক দপ্তরে মাধ্যমে ১০/১২ টি নিষ্পত্তি ও মুচলেকা দিয়ে সমাধান করা হয়। অন্যদিকে, গত দুই বছরে ইভটিজিং বিষয়ে ৫/৭ টি অভিযোগের ভিত্তিতে ঐগুলো নিষ্পত্তি ও মুচলেকা মাধ্যমে সমাধান করা হয়। সার্বিকভাবে, বরুড়া উপজেলায় বাল্যবিবাহ ও ইভটিজিং সংক্রান্ত অভিযোগ খুবই কম।

বাল্য বিবাহ ও ইভটিজিং বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, “উপজেলায় বাল্যবিবাহ ও ইভটিজিং সংক্রান্ত অভিযোগ তুলনামূলকভাবে কম। তবে এই ধরনের অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল করতে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।”

বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে এসব অভিযান পরিচালিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা এ ধরনের কার্যক্রম তরুণ সমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সহযোগিতা সর্বোচ্চ পাচ্ছি।

উল্লেখ্য, নু-এমং মারমা মং রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া গ্রামের মংথোয়াইহ্লাঞো মারমা সন্তান। তাঁর পিতা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ৩৫তম ব্যাচ প্রশাসন ক্যাডারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

এফএনএস: চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ত...

এমপি হাসনাতের প্রশ্নের জবাবে তারেক রহমান যা বললেন
এমপি হাসনাতের প্রশ্নের জবাবে তারেক রহমান যা বললেন

মোঃ মাসুদ রানা  কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের...

বৃষ্টির পানিতে সয়লাব নগরী
বৃষ্টির পানিতে সয়লাব নগরী

অশোক বড়ুয়াকুমিল্লায় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে নগরীর প্রায় সব এলাকা পানিতে সয়লাব হয়ে পড়েছে| কালবৈশাখী...

সদর দক্ষিণে দুই দিন ধরে বিদ্যুৎহীন দশ গ্রামের মানুষ,
সদর দক্ষিণে দুই দিন ধরে বিদ্যুৎহীন দশ গ্রামের মানুষ,

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে কালবৈশাখী ঝড় ও মুষলধার বৃষ্টিতে পল্লী বিদ্যুৎ সঞ্চা...

চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশি...

ব্রাহ্মণপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, হাজারের বেশি গ্রাহক
ব্রাহ্মণপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, হাজারের বে...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টানা দুই দফা কালবৈশাখ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
➤ এমপি হাসনাতের প্রশ্নের জবাবে তারেক রহমান যা বললেন
➤ বৃষ্টির পানিতে সয়লাব নগরী
➤ সদর দক্ষিণে দুই দিন ধরে বিদ্যুৎহীন দশ গ্রামের মানুষ,
➤ চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, হাজারের বেশি গ্রাহক
➤ ধানের শীষে ভোট দেয়ার বাড়ি পুড়লো দূর্বৃত্তরা পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
➤ বুড়িচংয়ে কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি লণ্ডভণ্ড
➤ ইউএনওর উদ্যোগে ব্রাহ্মণপাড়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা
➤ বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই-জেলা প্রশাসক
➤ কসবায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড
➤ তিতাসে ˆবরী আবহাওয়ার কবলে বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক
➤ পাকা ধানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব
➤ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি
➤ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
➤ চান্দিনায় কালবৈশাখীর ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রাঘাতে গৃহবধূ নিহত
➤ কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি
➤ এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬০ জন আহত
➤ কুমিল্লা প্রবেশদ্বারই ছিনতাইকারীদের দখলে: রাত বাড়লেই শুরু হয় তাণ্ডব
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir