প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:00 AM
শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের বৈষম্য বিরোধী নির্বাচন বন্ধের আহ্বান জানিয়েছেন
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল বিকালে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে " কুমিল্লা জিলা স্কুল এলামনাইবৃন্দে'র আয়োজনে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯শে নভেম্বর কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন এর অনুষ্ঠিতব্য
নির্বাচন কে স্থগিত করে বৃহত্তর পরিসরে প্রাক্তন শিক্ষার্থীগণের ভোটার হিসেবে অংশগ্রহণের সুযোগ এবং নির্বাচনের স্থান পরিবর্তন এর জন্য কুমিল্লা জিলা স্কুল এলমনাই অ্যাসোসিয়েশনের এডহক কমিটি ও নির্বাচন কমিশন যে একপেশে ও অগণতান্ত্রিক “ডামি নির্বাচন” আয়োজন করছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থী আপত্তি জানিয়েছে।
উক্ত নির্বাচন কে ঘিরে সম্প্রতি আয়োজিত এলামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অসঙ্গতি দেখা দিয়েছে। নির্বাচন স্থগিত করার জন্য প্রতিবাদ সভায় ১৯৬১ থেকে ২০২৪ ব্যচ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত সমূহ হলো: ১. কুমিল্লা জিলা স্কুলের আগ্রহী সকল সাবেক ছাত্রদেরকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে পুনঃ তফসিল ঘোষণার মাধ্যমে প্রতিযোগিতামূলক ও আনন্দঘণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ২. কুমিল্লা জিলা স্কুল এলামনাই নির্বাচন অবশ্যই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে হবে। ৩. কুমিল্লা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের প্রধান কার্যালয় অবশ্যই কুমিল্লা জিলা স্কুলে, অথবা জিলা স্কুলের আশেপাশে হাঁটা দূরত্বে হতে হবে।
অত্যন্ত আনন্দঘণ পরিবেশে প্রায় সকল এলামনাইয়ের বক্তব্য প্রদান শেষে কুমিল্লা জিলা স্কুল এলামনাই নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি প্রদানের পরবর্তী কার্যক্রম ঘোষনার মাধ্যমে প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...