প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:11 AM
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে চৌদ্দগ্রামে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
‘কুমিল্লা নামে বিভাগ’ বাস্তবায়নের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে বিশাল মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে এ উপলক্ষে আয়োজিত র্যালিটি চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হোসেন নয়ন এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষে বক্তব্য রাখেন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী কাজী মো. এনামুল হক এনাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু মূসা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্বেচ্ছাসেবী মো. মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবক মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সাইদুল ইসলাম সাব্বির, মো. আবুল হাশেম, মো. ইকবাল হোসেন নাইম, মো. শাকিল, মো. আমান উল্লাহ, আরমান হোসেন, ক্যাডেট আরাফাত হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন মিশু, দ্বীন ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান সিয়াম, মো. মামুন, মো. শামীম সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...