প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 26 Oct 2025, 10:43 AM
মালয়েশিয়ায় নেমেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন। তাকে স্বাগত জানাতে একদল স্থানীয় শিল্পী কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে ওঠেন ট্রাম্প।
‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে তার এই নাচের মুহূর্তটি আনন্দের সাথে তুলে ধরেছে হোয়াইট হাউস। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।
তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কুয়ালালামপুর বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের ওই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে রবিবার মালয়েশিয়ায় পৌঁছেছেন। দেশটিতে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
এর পাশাপাশি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।
পথিমধ্যে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। তাতে ট্রাম্প লেখেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি ‘বড় শান্তিচুক্তি’ সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন।
সূত্র : আল-জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...