প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2025, 9:19 AM
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার মাছ নিধন
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লা চান্দিনায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে জসিম উদ্দিন শান্ত এর পুকুরে এমন অমানবিক ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের অন্য মাছ চাষিরাও।
সরেজমিনে গিয়ে জানা যায়- বেশ কয়েক বছর আগে ১৫০ শতাংশ জায়গা কিনে ২৪ শতকের এই পুকুরটিতে মাছ চাষ শুরু করেন দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামের জসিম উদ্দিন। এ বছর পুকুরে প্রায় ১৮ লাখ টাকার কার্প, কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প ও পাঙ্গাশ মাছ চাষ করেন তিনি। আর মাত্র তিন মাস পর আনুমানিক ২২ লাখ টাকা বিক্রির প্রত্যাশা ছিল তার।
ভুক্তভোগী জসিম উদ্দিনের অভিযোগ- তার পাশের জায়গার মালিক মোস্তফা কামালের স্বজন আ. হকের সাথে জমি নিয়ে তার বিবাদ হয়। পরবর্তীতে ভোরে তার কর্মচারী জানায় পুকুরে মাছ ভেসে উঠেছে। শত্রুতার জেরে আ. হক গং বিষ প্রয়োগ করে মাছ গুলো মেরেছে বলে অভিযোগ তার। বেশির ভাগ মাছ মারা যাওয়ায় ও হাজার হাজার মাছ বিনষ্ট হওয়ায় এখন মাথায় হাত জসিমের। এ বিষয়ে চান্দিনা থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর কর্মচারী কামাল জানান- জায়গা সম্পত্তির দ্বন্ধের জেরে বিকেলে সাইফুল, জুয়েল, সোহেল, ফারুক, ফয়সাল এসে তাদের মেরে ফেলার হুমকি দেয়। গতকাল সন্ধ্যার আগে অপরিচিত এক ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখতেও দেখি। ভোর রাতে এসে দেখি পুকুরের মাছ ভেসে উঠছে। পরে ফোন করে জসিম উদ্দিন কে জানাই।
তবে অভিযোগের বিষয়ে আ. হকের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন- এ ঘটনার সাথে তিনি বা তার কোন লোক সম্পৃক্ত নয়। উল্টো জসিম তার সাথে খারাপ ব্যবহার করেছে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (এসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...