প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 28 Oct 2025, 9:20 AM
প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি
চান্দিনা প্রতিনিধি
যুব-ঐক্য-প্রগতি এই প্রতিপাদ্য বিষয়ে কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা যুবদলের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন থেকে একটি র্যালি বের হয়।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত বিলবোর্ডে পৃথক রিক্সা ভ্যানে চড়িয়ে র্যালিটি বের হয়। এছাড়া বাংলা বড় হরফে ‘যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক’ লিখা হাতে নারী নেত্রীরা অংশ নেয়। নেতারা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি চান্দিনা পালকি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বাস স্টেশন এলাকার একটি মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...