প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 10:59 AM
চৌদ্দগ্রামে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লক্ষাধিক টাকাসহ মো: আব্দুর রহিম মিয়াজী (৩৭) নামের এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুর রহিম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়ার মিয়াজী বাড়ীর মৃত আব্দুল কুদ্দুস মিয়াজীর ছোট ছেলে। সে কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে। পরে জব্দকৃত ইয়াবা ও নগদ টাকাসহ তাকে চৌদ্দগ্রাম থানা হাজতে নিয়ে আসা হয়। বুধবার সকালে তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিনআহমেদ।
থানা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম থানা পুলিশও সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার (২৯ অক্টোবর) গভীর রাত আড়াইটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক, এলাকার চিহিৃত মাদকব্যবসায়ী মো: আব্দুর রহিম মিয়াজীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে নিজবিল্ডিং ঘরের শোবার কক্ষের স্টীলের আলমিরায় বিশেষ কায়দায় সংরক্ষিত ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা, দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। যৌথবাহিনীর সফল এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সচেতন নাগরিকরা মাদক বিরোধী এই কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা, নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...