প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:34 AM
চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ, খাবারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। অভিযানে সহায়তা করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, স্থানীয় সরকার-পৌরসভা) আইন-২০০৯, দন্ড বিধি ১৮৬০ এবং বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে কাঁচা সিঙ্গারা ও রোলের সঙ্গে রক্তমাখা কাঁচা মাংস রাখা, দোকানের অস্বাস্থ্য কর পরিবেশ, ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, উল্টো পথে চলাচলকারী তিনটি সিএনজি অটোরিকশা আটক করে মিয়া বাজার হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়। পাশাপাশি চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরো কিছু সিএনজি অটোরিকশাকে মহাসড়কে উল্টে রাখা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...
আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার ক...
আবুল কালাম আজাদআন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান প্রফেশনাল গলফার...
কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায়...
সোহেল রানা, চান্দিনা।শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প...