প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:35 AM
ব্রাহ্মণপাড়ায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুদ আলমের পদত্যাগ
মো. আনোয়ারুল ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বেচ্ছায় তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। বিষয়টি নিশ্চিত করে মো. মাসুদ আলম জানান, তিনি এনসিপির কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক ও জেলা প্রধান সমন্বয়কারীর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
নিজের পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘আমি মো. মাসুদ আলম, যুগ্ম সমন্বয়কারী (এনসিপি), ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা। স্বদিচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও নিজের সিদ্ধান্তের আলোকে “জাতীয় নাগরিক পার্টি”-র ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির “যুগ্ম সমন্বয়কারী” পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
পদত্যাগের কারণ জানতে চাইলে মো. মাসুদ আলম বলেন, ‘এনসিপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে কেউ এসে পদ-পদবী নিয়ে সংগঠনকে বিতর্কিত করবে, গ্রুপিং সৃষ্টি করবে বা জুলাই বিপ্লবের সহযোগী দলকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াবে। আমি এমন কার্যকলাপ মেনে নিতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘যদিও আমি সংগঠনের কার্যক্রমে বেশি সময় দিতে পারিনি, তারপরও সমালোচনার কেন্দ্রবিন্দুতে আমাকে করা হচ্ছে। ব্রাহ্মণপাড়ার কয়েকজন মানসিকভাবে অস্থির প্রতিনিধির হীনমন্য আচরণে আমি হতাশ। তাই সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তবে ভবিষ্যতে সংগঠন পুনর্গঠিত হলে পুনরায় এনসিপিতে যোগদানের সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি। ‘যদি নতুন কমিটি ঘোষণা করে এসব বিকারগ্রস্ত ব্যক্তিকে অপসারণ করা হয় এবং রাজনৈতিক হীনমন্যতা দূর করা হয়, তাহলে সংগঠন প্রয়োজন মনে করলে আবারও ভেবে দেখব, ইনশাআল্লাহ,’ বলেন তিনি।
বর্তমানে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদানের চিন্তা করছেন না জানিয়ে মাসুদ আলম বলেন, ‘এনসিপির রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রিয় কমরেড হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও হাফসা জাহান, কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আহমেদ টিটুসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...