প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:38 AM
অন্যের সাথে সন্তানকে তুলনা না করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন- হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
আপনার সন্তানকে অন্যের সাথে তুলনা করবেন না। নিজের সন্তানকে বাসায় স্বাধীন রাখুন। মত প্রকাশের সুযোগ দিন। সন্তানের সাথে দূরত্ব তৈরি করবেন না। এতে আপনার সন্তান ঘর ছেড়ে বাহিরে বেশি স্বাচ্ছন্দ বোধ করবে এবং আপনার সন্তান বাসায় যদি আপনার কাছে কথা বলতে না পারে তাহলে সে খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।অন্যের সাথে সন্তানকে তুলনা করবেন না, শিক্ষকরা শিক্ষার্থীদের কে ভাল মানুষ হিসেবে ও গড়ে তুলেন। ভাল শিক্ষকইরা ভাল শিক্ষা প্রতিষ্ঠান এবং মান সম্মত শিক্ষার্থী গড়ে তুলতে পারেন।
বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অভিভাবক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে কলেজের কৃতি শিক্ষার্থী ও এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা’র সভাপতিত্বে প্রভাষক সুজিত চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডি’র সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান, বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ মিয়াজী। গীতা পাঠ করেন ঝিলিক দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফাকাত তাইয়্যেবা নূছরাত। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছাইদুল ইসলাম। গভর্ণিং বডি’র পক্ষে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম। এসময় উপস্থিত ছিলেন গভর্ণিং বডি’র সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম রুবেল, গভর্ণিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...