প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:09 AM
সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধ, দুর্ভোগে ৮টি পরিবার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায় সরকারি বনবিভাগের রাস্তা কেটে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম ও জাকির হোসেন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে ওই এলাকার প্রতিবন্ধী ও অটোরিকশা চালক ইমাম হোসেনসহ অন্তত ৮ পরিবারের বসতবাড়িতে যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর, ধর্মপুর ও বিরাহিমপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ওই সরকারি রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি শহিদুল ইসলাম ও জাকির হোসেন জোর করে রাস্তা কেটে পথটি বন্ধ করে দেন। এতে এলাকাবাসীর পাশাপাশি বিশেষভাবে ভুক্তভোগী হয়েছেন প্রতিবন্ধী ও অটোরিকশা চালক ইমাম হোসেন।
ইমাম হোসেন বলেন, ‘আমি এই রাস্তাটা দিয়ে প্রতিদিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার বাবা-দাদারাও এই পথ দিয়েই চলতেন। কিন্তু এখন রাস্তা কেটে বন্ধ করে দিয়েছে, আমি অটো বের করতে পারছি না। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে কষ্টে আছি। আমি চাই প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।’অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ‘এই জায়গাটা আমার মালিকানাধীন। সরকারি রাস্তা নয়। এ নিয়ে জজকোর্টে মামলা চলছে। আমি আওয়ামী লীগ, বিএনপি কোনো দলেরই নেতা নই। কাউকে আমি চলাচলে বাধা দিইনি। আপনাদের সামনেই তো হেঁটে গেছে, তাহলে কোথায় বাধা দিলাম?’ এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গাকে ব্যক্তিগত মালিকানা দেখিয়ে রাস্তা বন্ধ করা পুরোপুরি অন্যায়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকাবাসী পুনরায় আগের মতো যাতায়াত করতে পারেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...