প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:35 AM
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
মোঃ আক্তার হোসেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে দেবিদ্বারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড, সুলতানপুর বাজার, ফতেহাবাদ বাজার, নুরপুর বাজার, জয়পুর বাজার ও খলিলপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকান, বাস-সিএনজি চালক, যাত্রী, কাঁচাবাজারের ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জসিম, দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান শিকদার, জসিম উদ্দিন চেয়ারম্যান, সাইফুল আলম, ইমতিয়াজ আহমেদ রহিম, আবুল কালাম, জেলা যুবদল নেতা ইব্রাহিম খলিল, আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহমেদ সাজু, পৌর যুবদল নেতা কামাল হোসেন, সেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, সফিকুর রহমান সফিক, আব্দুল মান্নান, কামাল সরকার, সাহিন, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মুন্সি, ইমরান, রুবেল, সিয়াম আহম্মেদ, ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, কাইয়ুম, জামাল হোসেন, জোবায়ের আহমেদ, আল আমিন আমানত, সেলিম উল্লাহ, মোঃ জীবন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...