প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Nov 2025, 10:39 AM
গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি হাসনাতের
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে।”
শুক্রবার দুপুরে এনসিপির পিরোজপুর জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব সৃষ্টির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে হাসনাত বলেন, “যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে, তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে। এ ছাড়া এনসিপি কোনো জোটে যাবে কি-না এটা সময়ই নির্ধারণ করবে।”
আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, “আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পুনর্বাসন এবং সমঝোতা, এ বিষয়গুলো এনসিপির কাছে অবাঞ্ছিত।
প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “কোনো নীতিমালা না থাকায় রাষ্ট্রীয় এ সংস্থাটির যখন যে প্রতীক মনে হয়, তা তালিকায় অন্তর্ভুক্ত করছে। আর এজন্য নির্বাচন কমিশনকে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...