প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 9:23 AM
সারা দেশে পুনরায় কার্যক্রম চালুর ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক লক্ষ্য ও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে সারা দেশে স্থগিত থাকা সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার সংগঠনটির অস্থায়ী কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪ সালের জুলাই অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।’ সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে ঘটছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় স্পষ্ট রোডম্যাপ না থাকাকে ‘অভ্যুত্থানের আদর্শের প্রতি অবমাননা’ বলে উল্লেখ করেছে সংগঠনটি। তাদের ভাষ্য, ‘হাজারো শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার যদি বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই সংগ্রামের ধারা নতুন করে সর্বস্তরে জাগ্রত করতে হবে।’ এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিটকে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ঐতিহাসিক এক দফা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রাম এখনো অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ সংগ্রামকে সংগঠিত ও ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সারা দেশে কার্যক্রম পুনরায় চালু করা হলো।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...